Legal Ensaf

আজ থেকে কার্যকর হচ্ছে Ai মামলা

By SHAHRIAR SHAJAN25 views
#legal advice#law firm#client rights#bangladesh law

ধরুন সময় রাত ০১টা, রাস্তা ফাঁকা, লাল সিগনাল জ্বলছে, চারপাশ সুনসান। আপনি ভাবলেন, "ধুর এখন আবার সিগন্যাল কিসের? পুলিশ তো নেই!" আপনি টান দিলেন। কেউ বাধা দিবে না। কোনো বাঁশি বাজবে না। ​কিন্তু ঠিক তখনই রাস্তার কোণের ওই ছোট্ট লেন্সটি আপনার নম্বর প্লেটটা 'ক্লিক' করে নিল। ​আপনি বাসায় গিয়ে শান্তিতে ঘুমালেন, আর ঠিক কয়েক ঘন্টার মধ্যে আপনার ফোনে একটি SMS আসল ৫,০০০/- (আনুমানিক) টাকা জরিমানা!

আজ থেকে ঢাকার বেশিরভাগ রাস্তায় চালু হলো নতুন বাস্তবতা Ai ক্যামেরা। Dhaka Metropolitan Police (DMP) এখন রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে Ai চালিত ক্যামেরা ও E-Prosecution সিস্টেম চালু করেছে। মানে, আপনাকে থামানো হবে না। কিন্তু আইন ভাঙলে মামলা হয়ে যাবে অটোমেটিক।

দিনের বেলা ট্রাফিক সার্জেন্টকে হয়তো অনুরোধ করা যায়, তার সাথে ওর সাথে কথা বলানো যায় বা হ্যাডম বেশি থাকলে মামু চাচার ভয় দেখানো যায় কিন্তু এই Ai ক্যামেরার কোনো মন নেই, মায়া নেই, দয়া নেই, সে ভয় পায় না। সে শুধু চেনে নিয়ম আর আপনার গাড়ির নম্বর।

নোট: যেসব জায়গায় বেশি নজরদারি চলছে:

Shahbagh, Bijoy Sarani, Karwan Bazar, Banglamotor সহ আরও ২০+ গুরুত্বপূর্ণ মোড়। সর্বমোট ২৫ টি সিগনাল।

এখন ক্যামেরা যা যা ধরছে:

- লাল বাতি অমান্য

- জেব্রা ক্রসিং ব্লক

- উল্টো পথে গাড়ি চালানো

- হেলমেট ছাড়া বাইক

- অতিরিক্ত যাত্রী

- সীট বেল্ট না পরা

- গাড়ি চালানর সময় মোবাইল এ কথা বলা এবং

- অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যাবহার।

ক্যামেরা এইসব অপরাধ ডিটেক্ট করতে পারলেই হবে সরাসরি মামলা।

জরিমানার হিসাব Road Transport Act, 2018 অনুযায়ী

সিগন্যাল ভাঙলে সর্বোচ্চ ৫,০০০ টাকা জরিমানা।

বেপরোয়া গতির জন্য ১০,০০০ টাকা পর্যন্ত জরিমানা।

হর্ন/অন্যান্য আইন ভাঙ্গলে নিয়ম অনুযায়ী জরিমানা হতে পারে।

নতুন যে বিষয়গুলো অনেকেই জানেন না:

- স্মার্ট ট্রাফিক সিগন্যাল (গাড়ির চাপ অনুযায়ী)

- পুশ-বাটন পেডেস্ট্রিয়ান ক্রসিং

এগুলো অমান্য করলেও এখন মামলা হচ্ছে।

গাড়ির মালিকদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা:

- আপনার গাড়ি কে চালাচ্ছে খেয়াল রাখুন

- রেজিস্ট্রেশন নাম্বারের সাথে থাকা মোবাইল নাম্বার চালু রাখুন (BSP Portal এ গিয়ে মোবাইল নাম্বার আপডেট আছে কিনা দেখুন)।

কারণ কি ?

বলছি, সময়মতো মামলা না ভাঙ্গালে ওয়ারেন্ট বেড়িয়ে যাবে গাড়ির মালিকের নামে, তখন কোর্ট কাচারি থেকে সমাধান করতে হবে। ড্রাইভার ভুল করলেও মামলা করা যাবে মালিকের নামে।

আপনার গাড়ি নিজে চালান বা ড্রাইভার বা অন্যকেউ, ড্রাইভিং লাইসেন্স এর পয়েন্ট যাবে আর সেটার কি তরিকায় তার বিস্তারিত না জানতে পারলেও এতটুকু জেনেছি Bangladesh Police ও Bangladesh Road Transport Authority (BRTA) এর মাধ্যমে।

গাড়ির কাগজপত্র ফেল থাকলে, Ai ক্যামেরার সামনে না পারলেই ভালো, নিমিষেই BRTA এর ডাটাবেইজ থেকে ধরে ফেলবে।

শেষ কথা “পুলিশ নাই = চালা মামা চালা...! এই যুগ শেষ।

ক্যামেরা কখনো ঘুষ খায় না, অনুরোধ শোনে না, মাফও করে না! এইটাই সত্য সুতরাং আপনি নিয়ম মেনে চললে সবচেয়ে বেশি আপনারই উপকার হবে। আজ থেকেই সতর্ক হন।